শনিবার, জুন ৬, ২০২৬
[ad_m4LjshC9]

৪ জুনই শেষ সুযোগ, পাঁচ সরকারি প্রতিষ্ঠানে ১,২০২ পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

সংঘবদ্ধ সাইবার চক্রের ২ সদস্য গ্রেপ্তারসরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। বর্তমানে পাঁচটি সরকারি প্রতিষ্ঠানে মোট ১ হাজার ২০২টি শূন্য পদে জনবল নিয়োগের আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে।

নবম থেকে দশম গ্রেডসহ বিভিন্ন গ্রেডের এসব পদে আবেদন করার সুযোগ থাকছে ৪ জুন পর্যন্ত।
নিয়োগের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন, যেখানে একাই ৯৬৮টি পদে জনবল নেওয়া হবে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটি ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত ১২৬টি পদে নিয়োগ দেবে।

[ad_OwixA1az]

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনে ৬৫টি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-তে ২৩টি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২০টি পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ আজ ও কালকের মধ্যেই এসব নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কার্যক্রম শেষ হবে।

জুডিসিয়াল সার্ভিস কমিশনে ৯৬৮ পদে বিশাল নিয়োগ, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ৮ পদে ৯৬৮ কর্মী নিয়োগে ১৩ মে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনালসহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক কর্মচারী হিসেবে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহীদের জন্য আবেদনের সুযোগ আগামী ৪ জুন বিকেল ৫টা পর্যন্ত। আবেদনের মাধ্যম: অনলাইন। আবেদনের ওয়েবসাইট দেখুন এখানে

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে ৯ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১২৬

বাংলাদেশ ব্যাংকের অধীনে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে ৯ থেকে ২০ গ্রেডের ২৪ ক্যাটাগরির শূন্যপদে আবেদন চলছে। মোট পদ ১২৬। আবেদনের শেষ তারিখ ৪ জুন ২০২৬। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ—৪ জুন ২০২৬, রাত ১১.৫৯টা। বিস্তারিত দেখুন এখানে

ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ, ১৩ ক্যাটাগরিতে নেবে ৬৫ জন

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনে রাজস্ব খাতভুক্ত ১৩টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ৬৫ জন জনবল নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন। আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২৬, বিকেল ৪টা। আবেদন মাধ্যম: অনলাইন (টেলিটক)। অফিশিয়াল ওয়েবসাইট। আবেদন লিংক।

বিসিআইসিতে আইনজীবী নিয়োগ, পদ ২৩

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) প্যানেল আইনজীবী ও আইন উপদেষ্টা পদে মোট ২৩ নিয়োগে আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ ৪ জুন ২০২৬।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ, এসএসসি থেকে স্নাতকে আবেদন

জনপ্রশাসন মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত ২গটি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]

সম্পর্কিত