বুধবার, জুন ৩, ২০২৬

স্কুলব্যাগে লুকানো ছিল ৪০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

১৭ মে, রোববার দুপুরে চুনতি ইউনিয়নের হোটেল মিডওয়ে ইনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ মালপুকুরিয়া এলাকার মো.রিদুয়ান (২৪) এবং কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের পূর্ব ভোমরিয়া ঘোনা এলাকার মো. এমরান প্রকাশ সাকিল (২৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে লোহাগাড়ার চুনতি এলাকায় হোটেল মিডওয়ে ইনের সামনে অভিযান চালানো হয়।

এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে দু’জন আরোহীর সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন- তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন।

এ ঘটনায় লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত