বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

অন্তরঙ্গ ভিডিও : হাতিয়ার ইউএনও আলাউদ্দিন ওএসডি

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

১৭ মার্চ, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে সোমবার ইউএনও আলাউদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও বিভিন্ন ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তবে অভিযুক্ত ইউএনওর দাবি, ভিডিওটি তার সম্মানহানির উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে ভিডিওটির কিছু সত্যতা পাওয়া যাওয়ায় তাকে ওএসডি করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত