শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণ : মৃত্যুর সংখ্যা বেড়ে ৬

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে আগুনের ঘটনায় মো. শিপন (৩১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।

২৮ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়েছে। তার শরীরের ৮৩ শতাংশ দগ্ধ ছিল এবং সেই সঙ্গে ছিল ইনহ্যালেশন ইনজুরি। এর আগে এই ঘটনায় তার ভাবি নুরজাহান আক্তার, ভাতিজা শাওন, ভাই সামির হোসেন, আরেক ভাবি পাখি আক্তার এবং বড় ভাই সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা ৬ জনে পৌঁছাল। বাকি ৩ জন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

উল্লেখ্য, গত সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহর এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন ছয়তলা ভবন ‘হালিমা মঞ্জিল’-এর তৃতীয় তলার একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন।

দগ্ধরা হলেন— মো. সাখাওয়াত হোসেন, তার স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা, সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমন, তার স্ত্রী আশুরা আক্তার পাখি, তাদের মেয়ে আয়েশা, ছেলে ফারহান আহমেদ আনাস এবং সাখাওয়াতের আরেক ছোট ভাই শিপন হোসেন। ঘটনার পর প্রথমে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে সোমবার সন্ধ্যার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত