শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

কক্সবাজার সীমান্তে মাদক কারবারীদের সাথে বিজিবির গুলি বিনিময়, ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সীমান্তে অভিযানে মাদক কারবারীদের সঙ্গে গুলি বিনিময়ের পর বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের একটি পয়েন্টে অভিযান চালানো হলে মাদক কারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে কারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবার বড় চালান উদ্ধার করা হয়।

ঘটনায় কোনো বিজিবি সদস্য হতাহত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি বলছে, সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত