চট্টগ্রামের বায়জিদ বোস্তামি লিংক রোডস্থ একটি ভবন থেকে চার মামলার অভিযুক্ত ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার সহযোগী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে ব্রিফিং করেন লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি, অধিনায়ক, র্যাব-৭, চট্টগ্রাম। তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএস



