চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরে লোহার গ্রিল কেটে বহদ্দারপাড়া তাজন বিবি জামে মসজিদের সাউন্ড সিস্টেম চুরি করে নিয়ে গেছে।

১৫ ফেব্রুয়ারি, রোববার ফজরের আযান দিতে গিয়ে এ ঘটনা দেখতে পান মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. নোমান।
তিনি জানান, ফজরের আযান দিতে গিয়ে দেখি মসজিদের ২টি ব্যাটারি, ২টি অ্যাম্প্লিফায়ার ও ১টি স্পিকার নেই। মসজিদের গ্রিল কাটা।

এসব সরঞ্জামের আনুমানিক মূল্য ২লাখ টাকা হবে বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ শহীদুল আলম। তিনি বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ক্লিক/এসএস



