মঙ্গলবার, জুন ২, ২০২৬

ফরিদপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
৭ ফেব্রুয়ারি, শনিবার সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানাইপুর আখ সেন্টার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পুকুর থেকে ৪টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ৭টি ম্যাগাজিন, ২টি সিঙ্গেল ব্যারেল শুটার গান, ১৬ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, ২ রাউন্ড কার্তুজ এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর উল্লেখ করে সাধারণ জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত