তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

২২ জানুয়ারি, বৃহস্পতিবার ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নে জিয়া মঞ্চের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করা হয়।

জিয়া মঞ্চ রোসাংগিরী ইউনিয়নের আহ্বায়ক আক্কাস উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহাম্মদ রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী। উদ্বোধনী বক্তব্য দেন জিয়া মঞ্চ ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক অহিদুল আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন এক নেত্রী। দেশের সংকটকালে তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
দোয়া মাহফিল শেষে এলাকার ১০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভা যুবদলের সাবেক সদস্যসচিব ইব্রাহিম বিজয়। এ ছাড়া বক্তব্য দেন জিয়া মঞ্চ ফটিকছড়ি উপজেলা যুগ্ম আহ্বায়ক ডা. নাসির, মনির হোসেন, উপজেলা সদস্য মোহাম্মদ আমান, আলাউদ্দিন আলী, জালাল, হাশেম ও পারভেজ।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এসএস



