খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সোনালী ব্যাংক পিএলসি শাখায় চুরির ঘটনা ঘটেছে।

৭ জানুয়ারী, বুধবার সকাল ৭টার দিকে ডিউটিরত নৈশপ্রহরী অপূর্ব চাকমা ঝাড়ু দিতে গেলে বিষয়টি ব্যাংকের মূল ফটকে তালা খোলা দেখলে তাঁর কতৃপক্ষকে জানায়।
বিষয়টি নিশ্চিত করে ব্যাংক ম্যানেজার মো: হাবিবুজ্জামান জানান, গেইট ও মেইন দরজার তালা খোলে চোর ভিতরে ঢুকে বিভিন্ন টেবিলের ড্রয়্যার ভেংগে ১হাজার ৪ শত ৪০ টাকা ও আলমারির তালা খোলে তার ব্যাবহৃত লেপটপ নিয়ে যায়। সিসি টিভির তার কেটে দেয়া হয়। ব্যাঙ্কের সিসি টিভিতে একজন ব্যক্তিকে দেখা গেলেও তাকে সনাক্ত করা যায়নি। মেইন ভোল্ডের তালা ভাঙ্গতে পারে নাই । কোন ক্ষতি সাধন করতে পারে নাই। ঘটনার সময় অপূর্ব চাকমা(৩৪) ও কেনিয়ন চাকমা (৩৫) নামে দুই জন ডিউটিতে ছিলেন বলে জানান তিনি।

এ দিকে ঘটনা জানা জানি হলে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ট রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে:কর্ণেল মাসুদ খান পিএসসি, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজি ওয়াজেদ আলী, সিআইডি খাগড়াছড়ি পরিদর্শক পান্না লাল বড়ুয়া, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহেদ উদ্দিন ও সংশ্লিষ্ট ব্যাঙ্কের ডিজিএম সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডি চট্টগ্রাম ব্রাঞ্চ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনের লক্ষে পথে রয়েছেন বলে জানা গেছে।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক এর নির্দেশে জোন এনসিও এবং এফ-এসগন রহস্য উদ্ঘাটনে তদারকি করছেন।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন জানান, চুরির ঘটনায় কারো নামে মামলা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এসএস



