আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ ( বাকলিয়া–চকবাজার–কোতয়ালী) আসন থেকেমনোনয়ন পত্র সংগ্রহ করলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ছিদ্দিকুর রহমান।
২৩ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর নেতা রোটারিয়ান ওমর ফারুক সোনালী ব্যাংক পিএলসি, কোর্ট হিল শাখায় চালানের মাধ্যমে নির্ধারিত অর্থ জমা দিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির বাকলিয়া থানার সহ-সমন্বয়ক মোহাম্মদ আকবর (আজগর)।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে ওমর ফারুক বলেন, “বাংলাদেশ ২.০ গঠনে তরুণ নেতৃত্বের বিকল্প নেই। চট্টগ্রাম-৯ থেকে যারা ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তাদের রাজনৈতিক ভূমিকা ও সক্ষমতা চট্টগ্রামবাসীর অজানা নয়। তারা কী করতে পারবেন এবং কী পারবেন না-তা বাকলিয়া ও কোতয়ালীর মানুষ ভালোভাবেই জানেন। বাকলিয়া-কোতয়ালী চট্টগ্রামের কেন্দ্রবিন্দু; এই এলাকার টেকসই ও বাস্তব উন্নয়নের জন্য এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান ভাইই সময়োপযোগী নেতৃত্ব।”
তিনি আরও বলেন, “ছিদ্দিকুর রহমান ইতোমধ্যে চট্টগ্রামের সার্বিক উন্নয়নে পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করেছেন, যা নগরবাসীর কাছে সুপরিচিত। এই পাঁচ দফা প্রস্তাব বাস্তবায়িত হলে চট্টগ্রাম মহানগর উন্নত শহরগুলোর কাতারে স্থান পাবে। আমরা আশাবাদী, তিনি চট্টগ্রাম-৯ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবেন এবং ‘ঈগল’ প্রতীক তরুণ প্রজন্মের পছন্দের প্রতীকে পরিণত হবে।”
এসএস



