শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

রিয়েল স্টেট ব্যবসায় প্রযুক্তির বিপ্লব ‘রিয়েল বিজ’

নিজস্ব প্রতিবেদক

তথ্যপ্রযুক্তির যুগে ব্যবসা আরও আধুনিক, দ্রুত এবং কার্যকর হয়ে উঠছে। সময় বাঁচাতে এবং কার্যপ্রবাহে গতি আনতে প্রতিষ্ঠানগুলো এখন প্রযুক্তিনির্ভর সমাধানের দিকে ঝুঁকছে। রিয়েল স্টেট খাতও পিছিয়ে নেই। এই খাতের জটিলতা ও ব্যবস্থাপনা সমস্যা সমাধানে স্থানীয় টেক কোম্পানি ফ্লিক বাংলাদেশ বাজারে এনেছে ‘রিয়েল বিজ’, যা রিয়েল স্টেট ব্যবসার জন্য একটি সমন্বিত ডিজিটাল সল্যুশন হিসেবে পরিচিত।

‘রিয়েল বিজ’ মূলত রিয়েল স্টেট ও কনস্ট্রাকশন কোম্পানির জন্য তৈরি একটি ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার। এতে প্রজেক্ট ট্র্যাকিং, ইনভেন্টরি ও এসেট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস ও ইনস্টলমেন্ট কন্ট্রোল, কাস্টমার ও এজেন্ট ম্যানেজমেন্ট, সেলস ও প্রপার্টি অপারেশন এবং রিয়েল-টাইম প্রজেক্ট ড্যাশবোর্ডের মতো গুরুত্বপূর্ণ সুবিধা একসাথে পাওয়া যায়। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো এক প্ল্যাটফর্মে তাদের প্রকল্প, বিক্রয়, আর্থিক লেনদেন এবং মাঠপর্যায়ের কার্যক্রম সহজে মনিটর করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ‘রিয়েল বিজ’ ব্যবহারে একটি প্রতিষ্ঠানের কাজের দক্ষতা ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সফটওয়্যারের অটোমেটেড রিপোর্টিং, স্মার্ট রিমাইন্ডার, পেমেন্ট ট্র্যাকিং এবং ডেটা সিকিউরিটি ম্যানুয়াল ব্যবস্থাপনার জটিলতা কমিয়ে ব্যবসাকে আরও সহজ, স্বচ্ছ এবং ফলপ্রসূ করে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের রিয়েল স্টেট খাত দ্রুত বিকাশ লাভ করছে এবং এ খাতে ডিজিটাল রূপান্তরই ভবিষ্যতের মূল চাবিকাঠি। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ক্লাউড-ভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা এখন শুধু সহজ নয়, বরং আরও নির্ভরযোগ্য ও কার্যকর হয়ে উঠছে। স্থানীয় উদ্যোগ ‘রিয়েল বিজ’ তাই শুধু সফটওয়্যার নয়, এটি দেশের রিয়েল স্টেট খাতে স্মার্ট ব্যবসা ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচন করছে, যেখানে প্রযুক্তি হয়ে উঠছে উন্নয়নের মূল চালিকা শক্তি।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত