ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের আন্দারমানিক সত্তা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন জব্দ করেছে সেনাবাহিনী।
১৪ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে জব্দকৃত ড্রেজারটি উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রায় এক মাস আগে খিরাম সেনাবাহিনী (আর্মি) ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে এই মেশিনটি জব্দ করেন।
এলাকাবাসীর অভিযোগ, ধর্মপুর ইউনিয়নের আন্দারমানিক ও খিরাম ইউনিয়নের হচ্ছাঘাট এলাকার সত্তা খালের একাধিক স্থানে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে স্থানীয়রা অতিষ্ট হয়ে প্রশাসনে দারস্ত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারিভাবে সত্তা খালে ইজারাকৃত ধর্মপুর কমিটিহাট বাজার এলাকায় মাত্র একটি মাত্র বালুমহাল রয়েছে। কিন্তু বাস্তবে খালের বিভিন্ন স্পটে একাধিক অসাধু চক্র অবৈধভাবে বালু তোলার কাজ চালিয়ে যাচ্ছে।



