শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৫০০ রোগী

কাউখালীতে পার্কভিউ হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পার্কভিউ হসপিটালের উদ্যোগে এবং রাঙামাটির কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ আগস্ট) অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রায় ৫০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে ৮টি বিভাগে ১০ জন অভিজ্ঞ চিকিৎসক সেবা দেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. মো. সাইফুল ইসলাম (নাক, কান ও গলা), ডা. জুলকার নাঈম (অর্থোপেডিকস), ডা. সৈয়দ আশরাফ (হৃদরোগ), ডা. মেরিন (গাইনী), ডা. আফসানা (চর্মরোগ), ডা. মীর মো. রায়হান (চক্ষু), ডা. রূপায়ণ (মেডিসিন) এবং ডা. সোহাগ (শিশুরোগ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান।

ক্যাম্পে অর্থোপেডিকস, মেডিসিন, নাক-কান-গলা, হৃদরোগ, গাইনী, চর্মরোগ, শিশুরোগ ও ডায়াবেটিস বিভাগে প্রায় ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সেবা দেওয়া হয়।

পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্কভিউ মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ দিদারুল আলম অনিক , জহিরুল ইসলাম , রাজ্জাকুল হায়দার এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত