বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রেলওয়ে পুলিশ। আহত আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।

শনিবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রামুর রশিদনগর এলাকায় রেললাইনে উঠে পড়া একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

[ad_OwixA1az]

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার শাকিলা সুলতানা বলেন, আমরা এখন পর্যন্ত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। আহত আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত