বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

হাসনাতের ‘মুজিববাদ, মুর্দাবাদ’ স্লোগানে কাঁপল গোপালগঞ্জ

নিজস্ব প্রতিবেদক

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

১৬ জুলাই, বুধবার দুপুর ২টার দিকে শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

সমাবেশস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান।

[ad_OwixA1az]

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা প্রমুখ।

এনসিপি ১ জুলাই থেকে দেশের বিভিন্ন জেলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। মাসব্যাপী চলা এই কর্মসূচির অংশ হিসেবেই গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এনসিপির নেতারা জনান, তারা জনগণের সরকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাবে এবং দেশে ‘জনআন্দোলনের নবযাত্রা’ সূচনা করবে।

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত