হাটহাজারীর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সচেতন নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এ লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৫টায় হাটহাজারীর হোটেল আল আকসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুন নবী চৌধুরী (নুরু)। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ উদ্দীন বিপ্লব।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক শেখ আহম্মদ, মোহাম্মদ আবদুল মাবুদ তালুকদার, মোহাম্মদ জসিম উদ্দিন বাবুল, অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দীন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসেম, মোহাম্মদ নিজাম উদ্দিন রাসেল, সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক চৌধুরী ও কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোহাম্মদ লোকমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ, মোহাম্মদ সাইদুর রহমান মমতাজ, মোহাম্মদ সেলিম, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ কাউসার জাহেদ টিপু, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এস. এম. সেলিম, সহ-সমাজসেবা সম্পাদক কাজী মোহাম্মদ ফোরকান, অধ্যাপক ওলী আহাদ চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম মেম্বার ও মোহাম্মদ রাসেদ প্রমুখ।
সভায় বক্তারা হাটহাজারীর সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান ও জনসম্পৃক্ত কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



