বুধবার, জুন ৩, ২০২৬

জমি বিরোধের জেরে ফটিকছড়িতে বর্গাচাষীর কচু ক্ষেত কেটে ফেলল প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারায় জমি বিরোধের জেরে এক বর্গাচাষীর কচু ক্ষেত কেটে ফেলার অভিযোগ উঠেছে।

১০ জুলাই বৃহস্পতিবার রাতে দাঁতমারা ইউনিয়নের গ্রামপাড়া এলাকার দর্জিবাড়িতে মো. আলাউদ্দিন নামে এক কৃষকরে জমিতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক মো. আলাউদ্দিন জানান, তিনি বর্গা নেওয়া জমিতে উন্নত জাতের পানি কচুর চাষ করছিলেন। তার অভিযোগ, পার্শ্ববর্তী জমির মালিক আব্দুল কাদেরের বাঁশঝাড় চাষে বিঘ্ন ঘটাচ্ছিল। বাধ্য হয়ে কিছু বাঁশ কেটে ফেলেন তিনি। এরপর পূর্বশত্রুতার জেরে আব্দুল কাদেরের ছেলে মো. রিয়াজ রাতের আঁধারে কচু ক্ষেতের শতাধিক গাছ কেটে ও উপড়ে ফেলেন। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন আলাউদ্দিন।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করেন, “কচু গাছ কেটে ফেলার পাশাপাশি রিয়াজ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং হত্যার হুমকিও দিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়ায় অভিযুক্ত মো. রিয়াজ বলেন, “জমি নিয়ে বিরোধ আছে ঠিকই, তবে তারা নিজেরাই কচু গাছ কেটে আমাদের ফাঁসাতে চাইছে। থানায় বৈঠকে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি।”

এ বিষয়ে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, “শনিবার (১২ জুলাই) উভয় পক্ষকে নিয়ে থানায় বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযোগকারী কোনো সাক্ষ্যপ্রমাণ দিতে পারেনি। তাই সাক্ষীসহ পরবর্তীতে আবার বৈঠক ডাকার কথা বলা হয়েছে।”

 

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত