বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

আইবিডাব্লিউএফ’র ৩১ সদস্যের জেলা কমিটি গঠিত

সভাপতি ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এজাহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চট্টগ্রাম উত্তর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের হলরুমে আয়োজিত এই সম্মেলনে “টাকা দশ হাজার, খুলবো ব্যবসার দ্বার” এই স্লোগানে নতুন উদ্যোক্তাদের ব্যবসায় আগ্রহী করে তুলতে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইবিডাব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিডাব্লিউএফ এর চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনের উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক এজাহারুল ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা আইবিডাব্লিউএফ এর প্রধান উপদেষ্টা আলাউদ্দিন সিকদার, কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এ কে এম ফজলুল হক, সিলেট মহানগরী সভাপতি ও সংগঠনটির কেন্দ্রীয় এমসি সদস্য আমিনুল আহসান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী সভাপতি শাহজাহান মহিউদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির পাটুয়ারী, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মোহাম্মদ শওকত হোসেন।

সম্মেলনে প্রধান অতিথি বলেন- শুরুটা ছোট হলেও সততা ও নিষ্ঠাই ব্যবসার আসল মূলধন। বড় অফিস নিলেই সফলতা আসে না। আল্লাহর রাসূল (সা.) নিজে ব্যবসা করেছেন এবং সাহাবিদেরও উৎসাহ দিয়েছেন। সৎ ব্যবসায়ীরা নবীদের সাথেই জান্নাতে প্রবেশ করবেন।”

সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন এজাহারুল ইসলাম। সহ-সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট আলমগীর মুহাম্মাদ ইউনুস ও আব্দুর রহিম।

সম্মেলনের মাধ্যমে তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সমাজ সচেতন নাগরিকদের সততা, আস্থা ও আদর্শ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত