বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

ছোট্ট হরিণ শাবকের বড় আশ্রয়, ইউএনওর সহায়তায় চিড়িয়াখানায়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ির পাহাড়ি বন থেকে মা–হারা একটি মায়া হরিণের শাবক উদ্ধার করে পাঠানো হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। স্থানীয় এক সচেতন তরুণ ও উপজেলা প্রশাসনের মানবিক সহযোগিতায় শাবকটি পেয়েছে নিরাপদ আশ্রয়।

রোববার (২৯ জুন) সকালে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি সংরক্ষিত বনাঞ্চল থেকে লোকালয়ে নেমে আসে দুর্বল এক হরিণ শাবক।

স্থানীয় যুবক আব্দুল কুদ্দুছ শাবকটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর মাধ্যমে যোগাযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীর সঙ্গে।

[ad_OwixA1az]

ইউএনও বিষয়টি জানিয়ে দেন চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভকে। তিনি জানান, এই মুহূর্তে শাবকটিকে প্রকৃতিতে ছেড়ে দিলে তা বাঁচবে না। চিকিৎসা ও পরিচর্যার জন্য চিড়িয়াখানায় রাখা জরুরি।

এরপর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শাবকটিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রাণীটির জীবনরক্ষা ও সুরক্ষার জন্য আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। আব্দুল কুদ্দুছের মতো সচেতন নাগরিকদের জন্যই বন্যপ্রাণী রক্ষা সম্ভব হচ্ছে।

বন্যপ্রাণী সংরক্ষণে এমন দায়িত্বশীল উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

 

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত