শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

দ্রুততম সময়ে জালেমদের বিচার নিশ্চিত করতে হবে : ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গড়িমসি করে সময়ক্ষেপণ নয়, দ্রুততম সময়ের মধ্যে জালেমদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই-আগস্টে ছাত্র-জনতাকে খুনের পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও বাস্তবায়নকারী সকলকে শাস্তির আওতায় আনতে হবে। এ খুনিদের বিচার বাংলাদেশের পেনালকোর্ট অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি।

সোমবার (১৭ মার্চ ) দুপুরে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াত ইসলামী এ সভার আয়োজন করে।

জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, শহীদরা কারো পারিবারিক সম্পত্তি নয়, শহীদরা এ জাতির সম্পদ। আমরা সবাই শহীদ পরিবারের সদস্য। জামায়াত ইসলামী জুলাই-আগস্টের সব শহীদ পরিবারের প্রতি নৈতিক দায়িত্ব পালন করবে।

শহীদ সেলিম তালুকদারের কন্যা সন্তানকে দেখতে গিয়ে তিনি বলেন, আমরা শহীদ সেলিম তালুকদারের নবজাতক কন্যা সন্তানকে দেখতে এসেছি। আমরা তার নাম রেখেছি সাইমা সেলিম রোজা। তার বেড়ে ওঠা, বিকশিত হওয়া, শিক্ষা, চিকিৎসা ও বিয়ে পর্যন্ত আমরা দায়িত্ব নিচ্ছি।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল সৈয়দ মোয়াজ্জেম হোসাইন হেলাল, ঝালকাঠি-২ আসনে জামায়াতের প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার।

দুপুরে হেলিকপ্টারে ঝালকাঠি শহরের পৌর মিনি স্টেডিয়ামে নামেন তিনি। এ সময় জেলা জামায়াতের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি শহরের কবিরাজ বাড়ি এলাকায় শহীদ সেলিম তালুকদারের শ্বশুর বাড়িতে যান। সেখানে গিয়ে তার নবজাতক কন্যা রোজাকে কোলে তুলে নেন। জামায়াতের আমির শিশুটির মাসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন। সবসময় শিশুটির খোঁজ-খবর রাখার জন্য স্থানীয় জামায়াত নেতাদের নির্দেশ দেন জামায়াত আমির।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত