মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

একে খানে আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম (২৭) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

৩০ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যায় নগরীর আকবরশাহ থানার একে খান মোড় এলাকার সিটি প্যালেস হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল নাঈম বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী এলাকার মনসুর হেলালের স্ত্রী। প্রায় আড়াই বছর আগে তাদের বিয়ে হয়। নগরীতে ভাড়া বাসায় বসবাস করলেও বাসাটি ছেড়ে দিয়ে গত ১৮ সেপ্টেম্বর থেকে তারা ওই হোটেলে অবস্থান করছিলেন। তার স্বামী সল্ট ক্রসিং এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, বুধবার দুপুরে খাবার নিয়ে স্বামী কক্ষে ঢুকে জান্নাতুল নাঈমকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত