রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
[ad_m4LjshC9]

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ও নির্বাহী কমিটি গঠন

খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা বিধান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মারমা ঐক্য পরিষদ।

১৩ সেপ্টেম্বর, রোববার সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদি শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

[ad_OwixA1az]

তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটিগুলো পার্বত্য চট্টগ্রামের মানুষের স্বার্থ, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের সমস্যা ও সম্ভাবনাগুলোকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নিবে এটাই প্রত্যাশা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত