শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
[ad_m4LjshC9]

সীতাকুণ্ডে গাড়িচাপায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িচাপায় আব্দুল আজিজ (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

৮ সেপ্টেম্বর, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বারআউলিয়া এলাকার হাফিজ জুট মিলসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ পাবনার সাঁথিয়া উপজেলার আঁটিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

[ad_OwixA1az]

কুমিরা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. রাশেদুল ইসলাম জানান, হাফিজ জুট মিলসের গেটের সামনে এক ব্যক্তি গাড়িচাপায় গুরুতর আহত হয়েছেন—এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত