চট্টগ্রাম নগরীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের চার্জ হস্তান্তর-গ্রহণ, কাউন্সিল চেয়ারপার্সন ও ডিজি টিম রিসেপশন এবং চার্টার সেলিব্রেশন।
নগরীর সিএলএফের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে লায়ন্স ও লিও ক্লাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা এবং সদস্যরা অংশ নেন। সেবার অঙ্গীকার, নেতৃত্বের ধারাবাহিকতা ও মানবকল্যাণের প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর কাউন্সিল চেয়ারপার্সন এবং ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর আইপিডিজি লায়ন মো. মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর সাবেক জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ।
[ad_OwixA1az]সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ এবং কেবিনেট সেক্রেটারি লায়ন মো. বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের চার্টার সেবা বর্ষ (২০২৩-২৪)-এর গভর্নর ও বর্তমান পিডিজি লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন সমন্বয়ক, গভর্নর অ্যাডভাইজর, রিজিয়ন ও জোন নেতৃবৃন্দ এবং লিও ডিস্ট্রিক্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দুই পর্বে সভাপতিত্ব করেন লায়ন মো. মনির হোসেন পাটোয়ারী ও লায়ন মো. নুরুল আলম। এতে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস ও লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মানবসেবাই লায়ন্স আন্দোলনের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে লায়ন্স ক্লাবগুলোর কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। তারা নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
চার্জ হস্তান্তর-গ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব অর্পণ করা হয় এবং বিদায়ী নেতৃত্বের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রাণবন্ত অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।
এসএস
[ad_ujVHoYsI]
