মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বাউবির পরীক্ষায় নকল : ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দুই শিক্ষককে পরীক্ষা-সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

২৯ আগস্ট, শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পরীক্ষার সময় পরীক্ষার্থীদের বই খুলে উত্তর লিখতে দেখা যায়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হলে বাউবি কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়।

এরই মধ্যে পরীক্ষার সময় নকলের সঙ্গে জড়িত চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করা দুই শিক্ষককে পরীক্ষা-সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও বিভাগীয় ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাদের মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় হামলার শিকার বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ গতকাল গাংনী থানায় মামলা করেছেন। মামলায় রফিকুজ্জামান ও মনিরুজ্জামান বিপ্লবের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

বাউবির পরীক্ষাকেন্দ্রে অনিয়মের ওই ঘটনা এবং সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত