বন্যাকবলিত এলাকাগুলোতে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার প্রতিবাদে সারা দেশের মতো বিক্ষোবে উত্তাল হয়েছে চট্টগ্রামও। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পরীক্ষা বাতিলে দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় চট্টগ্রামের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ পরীক্ষা পেছানোর দাবি উপেক্ষা করে সোমবার পরীক্ষা নেওয়ায় বহু শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছেন।
১৪ জুলাই, মঙ্গলবার বেলা ১১টা থেকে নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।
বিক্ষোভ চলাকালে শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এ সময় বিক্ষোভকারীরা কাউকে শিক্ষা বোর্ডের কার্যালয়ে প্রবেশ করতে দেননি। বিক্ষোভের কারণে দুই নম্বর গেইট থেকে মুরাদপুর সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
[ad_OwixA1az]বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অনেক পরীক্ষার্থী পানি ও দুর্যোগের কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা দ্রুত বন্যাকবলিত এলাকার পরীক্ষাগুলো পুনর্নির্ধারণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
[ad_ujVHoYsI]
