মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

উপদেষ্টা পরিষদ গঠন করল বিএসবিআরএ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশনের (বিএসবিআরএ) উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ৪ ব্যবসায়ী। বিএসবিআরএ এর নির্বাচিত কমিটির এক জরুর বৈঠকে এই উপদেষ্টা পরিষদ নির্বাচন করেন। উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন মেসার্স এস এন কর্পোরেশনের পার্টনার শওকত আলী চৌধুরী, কবির স্টিল লিমিটেডের চেয়ারম্যান মো. শাহজাহান, সি শোর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী কামাল উদ্দিন আহমেদ, আছাদী স্টিল এন্টারপ্রাইজের ম্যানেজিং পার্টনার লিয়াকত আলী চৌধুরী, পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকু।

এর আগে গত ৪ জুলাই বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামেলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সেলিম উদ্দিন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন, এস এম নুরুন নবী, ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদি, হোসাইনুল আরেফিন, একেএম সাইফুল্লাহ শাহেদ।

[ad_OwixA1az]

জানতে চাইলে বিএসবিআরএ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকু বলেন, দীর্ঘ দিন পর একটি নির্বাচিত কমিটি বিএসবিআরএ এর দায়িত্ব নিয়েছেন। তাদের সহযোগীতামূলক পরামর্শ দিয়ে শিপ ব্রেকিং শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়াই উপদেষ্টা পরিষদের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি বর্তমান দেশের এই শিল্পকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে। ইনশাআল্লাহ।

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত