শনিবার, মে ২, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চান্দগাঁওতে জামায়াতের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চান্দগাঁও আবাসিক এলাকায় লিফলেট বিতরণ করেছে জামায়াত ইসলামী।

১ মে, শুক্রবার চান্দগাঁও আবাসিক এলাকার বিভিন্ন সড়ক এই লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।

এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শিবিরের সাবেক নেতা ও ৪নং চান্দগাঁও ওয়ার্ড জামায়াতের সভাপতি ওমর গণি এবং চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবিরের সাবেক সভাপতি ও চান্দগাঁও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজ শোয়াইব।

এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও ওমর গণি বলেন, ‘গণভোটের রায় কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট নয়, এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও সিদ্ধান্তের প্রতিফলন। দেশের মানুষ একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশে প্রবেশ করতে চায় বলেই এই গণভোটে অংশ গ্রহণ করে নিজেদের রায় দিয়েছে। জনগণের দেয়া এই রায় কার্যকর না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের সংগ্রাম করছে জামায়াত ইসলামী ও ১১ দলীয় ঐক্য। কেন্দ্রঘোষিত এই গণসংযোগ পক্ষ উপলক্ষে জামায়াত ইসলামী চান্দগাঁও আবাসিক এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে৷

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত