বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ২০০ কার্টুন সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২০০ কার্টুন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

১১ এপ্রিল, শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস হলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুবাই থেকে আগত Flydubai-এর যাত্রী তৌহিদুল ইসলাম আরাফাতের লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেটের চালান উদ্ধার করা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিকেলে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ করা সিগারেটগুলোর বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ২০ হাজার টাকা।

জব্দকৃত পণ্য কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে আটক যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা থেকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে এনএসআই, কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি জোরদার করা হয়েছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত