শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ফটিকছড়িতে সালিশ বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা-এ চুরির অভিযোগকে কেন্দ্র করে বসানো এক গ্রাম্য সালিশ বৈঠকে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

৪ এপ্রিল, শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়ন-এর ৮ নম্বর ওয়ার্ডের বটতলি এলাকার খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো: নুরুল আবছার (৪৫)। তিনি একই এলাকার নাবিদুর রহমানের ছেলে। আহত ব্যক্তি মো: রাসেল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবছার ও রাসেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে স্থানীয় কয়েকটি সমাজের উদ্যোগে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এতে সমাজের সর্দার ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালে একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের ‘চোর’ আখ্যা দিয়ে বেধড়ক মারধর শুরু করে।দুইজনকে অত্যন্ত নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আবছারকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে জানান, দেশে বিচার ব্যবস্থার জন্য আইন ও প্রশাসন বিদ্যমান রয়েছে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি দিয়ে কাউকে হত্যা করা বৈধ নয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত