বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

নিজের ছবির ব্যানার নিজ হাতে অপসারণ করলেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

১ এপ্রিল, বুধবার অলিখাঁ মসজিদ মোড় থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

অভিযান চলাকালে সড়ক ও বিভিন্ন স্থাপনায় টাঙানো সব ধরনের অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়। এ সময় নিজের ছবি সম্বলিত বেশ কয়েকটি ব্যানারও মেয়র ডা. শাহাদাত হোসেন নিজ হাতে অপসারণ করেন।

[ad_OwixA1az]

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় অবৈধ কোনো বিলবোর্ড বা ব্যানার সহ্য করা হবে না। আইন সবার জন্য সমান—আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।” তিনি আরও জানান, নগরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

অভিযানকালে ফুটপাত দখল করে মালামাল রাখার অভিযোগে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। মেয়র নিজে দোকান থেকে দোকানে গিয়ে ফুটপাত খালি রাখতে নির্দেশ দেন। তিনি বলেন, “ফুটপাত পথচারীদের জন্য। এটি দখল করে ব্যবসা পরিচালনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত