শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

খাগড়াছড়িতে ঝর্ণা পুনরুদ্ধারে গ্রামবাসীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য জেলা খাগড়াছড়িতে এক সময় সবুজ প্রকৃতি গাছপালা, ঝিরি-ঝর্ণা ও প্রাণীদের অভয়ারণ্য ছিলো। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি ও নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে দিন দিন পাহাড়ে পানির স্থর নিচে নিমে গেছে। যার ফলে শুষ্ক মৌসুমে পাহাড়ের মানুষ সুপেয় পানির খোঁজে ৪/৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পানি সরবরাহ করতে হয়।

পাহাড়ে পানি সংকট মোকাবেলায় পানি ধারন করে রাখার জন্য ঝর্ণা এলাকায় চারা গাছ রোপন প্রশিক্ষণ ও কর্ম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সচেতনতা মুলক কর্মশালা করে স্থানীয় উন্নয়ন সংস্থা তৃণমূল।

৩১ মার্চ, মঙ্গলবার দুপুরে তৃণমূলের আয়োজনে হেলভেটাস বাংলাদেশ এর ইসিমুড প্রকল্পের অর্থায়নে দীঘিনালা কাঙেরি মা ছড়া গ্রামে এ প্রশিক্ষণ ও কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কর্মশালা করা হয়।

কর্মশালায় গ্রামবাসীদের শুকনা মৌসুমে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পানির সংকট মোকাবিলায় শুকনা মৌসুমে এইসব এলাকায় ছড়া, নালা,ঝিরি ও ঝর্ণা পানি ধারণ ক্ষমতা সম্পন্ন গাছ লাগানো এবং কিভাবে পানি ধারণে জলাশয় সৃষ্টি করে প্রয়োজন অনুসারে ব্যবহারের কৌশল অবলম্বনে সচেতন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন দীঘিনালা মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মোঃ,জাফর উল্লাহ, দীঘিনালা কৃষি বিভাগের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সুমন, হেলভেটাস এর মাঠ সমন্বয়কারী দীপ্তিময় চাকমা সহ কাঙেরি মা ছড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পানি সংরক্ষণ কমিটির সদস্য বৃন্দ, ইউপি মেম্বার, কার্বারীরা অংশ নেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত