শনিবার, জুন ১৩, ২০২৬
[ad_m4LjshC9]

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগেজে ৬ লাখ টাকার সিগারেট

ডেস্ক রিপোর্ট

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগেজে পাওয়া গেছে ৩০০ কার্টন মন্ড সিগারেট, যার মূল্য ৬ লাখ টাকা।

২৩ মার্চ, সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে সালাম এয়ারের ফ্লাইট OV-401 এর যাত্রী আতিকুর রহমানের ব্যাগেজ তল্লাশি করে এসব সিগারেট উদ্ধার করা হয়।

আতিকুর রহমানের বাড়ি বাঁশখালী উপজেলায়। তাকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

[ad_OwixA1az]

জানা গেছে, বিমানবন্দর কর্তৃপক্ষের গোপন তথ্যের ভিত্তিতে এনএসআইয়ের সহযোগিতায় কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা এ অভিযান চালায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত সিগারেট থেকে রাজস্ব আদায় হয়েছে ৬ লাখ টাকা। সিগারেটের চালান ডিএম (ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধে ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্স সহ বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি চলমান রয়েছে বলে জানান তিনি।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]

সম্পর্কিত