বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়া উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত