শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

চন্দনাইশে বাসের চাপায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জাবেদ (২২) উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা।

২৮ ফেব্রুয়ারি, শনিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বাগিচাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাগিচাহাট এলাকার একটি বাঁকে হানিফ পরিবহন-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে জাবেদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত