শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

সিএসসিআরে মাসব্যাপী কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম

ডেস্ক রিপোর্ট

সারাবিশ্বের মতো বাংলাদেশেও মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস হিসাবে পালিত হবে। ২০২৬ সালের মার্চ মাসকে সামনে রেখে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম ঘাতক ব্যাধি কোলোরেক্টাল ক্যান্সারের বিরুদ্ধে চট্টগ্রাম নগরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার পরিকল্পনা করেছেন।

এ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র চল্লিশোর্ধ পুরুষ ও মহিলাদের বিনামূল্যে স্ক্রিনিং কর্মসূচি উদ্বোধন করেছেন।

এছাড়া সিএসসিআর এর সম্মেলন কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির অংশীদার সিএসসিআর এবং পোস্ট গ্র্যাজুয়েট সার্জিক্যাল একাডেমিয়ার (পিজিএস একাডেমিয়া) সাথে চট্টগ্রাম সিটি করপোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

সমঝোতা স্মারকের আওতায় সিএসসিআর এর তৃতীয় তলায় মার্চ মাসব্যাপী প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বেলা ২টা থেকে ৪ টা পর্যন্ত চল্লিশোর্ধ রোগীদের বিনামূল্যে স্ক্রিনিং কার্যক্রম চলবে।
ক্যান্সার সনাক্ত রোগীকে টিউমার বোর্ডের মাধ্যমে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। স্ক্রিনিং কার্যক্রমের আওতাভুক্ত সকল রোগীদের ৫০ শতাংশ ছাড়ে কোলোনস্কপি এবং সিগময়ডস্কোপি এবং অকাল্ট ব্লাড পরীক্ষার ব্যবস্থা করা হবে। তাছাড়া মার্চ মাসব্যাপী মেয়রের সুপারিশকৃত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিজিএস একাডেমিয়ার বিশেষজ্ঞ শল্যচিকিৎসক দল চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানেও মাসব্যাপী স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করবেন।

ক্লিক/এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত