মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হাসিব আজিজ। তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের স্মরণ করেন।

২১ ফেব্রুয়ারি, শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার চট্টগ্রামের কেন্দ্রীয় শহিদ মিনার এবং দামপাড়াস্থ পুলিশ লাইন্সের শহিদ মিনারে শ্রদ্ধা জানান। এ সময় ভাষা আন্দোলনের বীর শহিদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশসহ সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেন, সে লক্ষ্যে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
এসএস



