চট্টগ্রােমর চাঁন্দগাও থানাধীন মধ্যম মোহরা এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব। অভিযানে জড়িত কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
[ad_OwixA1az]এসএস
[ad_ujVHoYsI]
