চট্টগ্রাম নগরে পৃথক সিআর সাজা ও অর্থঋণ জারির মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৫ ফেব্রুয়ারি, রোববার নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির নাম লিটন কুমার বিশ্বাস। তিনি নগরের কোতোয়ালী থানার খাতুনগঞ্জ এলাকার বাসিন্দা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, লিটন কুমার বিশ্বাসের বিরুদ্ধে নয়টি সিআর সাজা পরোয়ানা রয়েছে। এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
গ্রেপ্তারের পর তাঁকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এসএস



