শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

চাক্তাইয়ে আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার ১০

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ ফেব্রুয়ারি, রোববার দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আ. গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বাকলিয়া থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলের ৪র্থ তলার একাধিক কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত