শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ড্যাব চট্টগ্রামের শুকরিয়া মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় লাভ করায় শুকরিয়া আদায় এবং দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম।

১৪ ফেব্রুয়ারি, শনিবার বাদ জোহর আয়োজিত এই মাহফিলে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক মুসুল্লি অংশগ্রহণ করেন।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বিএনপির সফলতা এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চমেক ড্যাব সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ডা. জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা ড্যাব সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ডা. তমিজ উদ্দিন মানিক, চমেক প্রিন্সিপাল প্রফেসর ডা. জসিম উদ্দিন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: তসলিম উদ্দিন, এবং ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আব্দুর রব।

এছাড়া ড্যাব মহানগর সভাপতি অধ্যাপক ডা. মো: আব্বাস উদ্দিন, কেন্দ্রীয় উপদেষ্টা ও চমেক ড্যাব সেক্রেটারি ডা. ফয়েজুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সেক্রেটারি ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর সেক্রেটারি ডা. ইফতেখারুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় ড্যাব নেতৃবৃন্দ এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা মাহফিলে অংশ নেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত