ফটিকছড়ির জণগণ ১২ তারিখের অপেক্ষায় আছে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় নিশ্চিত করতে – অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন
চট্টগ্রাম–২ আসনের ফটিকছড়ি উপজেলার ১৬ নম্বর বকতরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
[ad_OwixA1az]উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ফটিকছড়ির জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তারা আগামী ১২ তারিখের অপেক্ষায় রয়েছে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থনে আমরা বিজয়ী হবো।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সবসময় আপসহীন ভূমিকা রেখে চলেছে। এই নির্বাচনের মাধ্যমে ফটিকছড়ির মানুষ তাদের কাঙ্ক্ষিত পরিবর্তনের পথ বেছে নেবে।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। পরে নির্বাচনী অফিস উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করা হয়।
এসএস
[ad_ujVHoYsI]
