শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

সাতক্ষীরার কৈখালীতে বিজিবির অভিযানে ১৪ এয়ারগান উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকায় রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির বিশেষ অভিযানে ভারত থেকে পাচারকৃত ১৪টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ এয়ারগানের গুলি ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী কৈখালী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে সন্দেহজনক স্থান তল্লাশি চালিয়ে এসব অবৈধ এয়ারগান ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়।

তবে অভিযানে কাউকে আটক করা না গেলেও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে অস্ত্র ও চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত