মঙ্গলবার, জুন ২, ২০২৬

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ১১ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

২ ফেব্রুয়ারি, সোমবার বেলা ১২টার দিকে র‍্যাবের পক্ষে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার ইউনুস ভোলা সদরের কোরালিয়া এলাকার আমির হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, ইউনুস চান্দগাঁও থানার ১১ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন হাজিরহাট তিন রাস্তার মোড়স্থ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপারএ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার ইউনুসকে সুধারাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত