শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ২২ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আসন্ন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভার বিষয়টি জানিয়ে বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের ফেসবুক পেজে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারী কমিশনার মো. মঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে।

সভায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”

মতবিনিময় সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্বাচন ও গণভোট ঘিরে চট্টগ্রাম জেলার সার্বিক প্রস্তুতি ও চ্যালেঞ্জ ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে’ তুলে ধরেন।

সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ ও পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভাগীয়, জেলা প্রশাসনের এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত