রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

চান্দগাঁও আবাসিকে ছুরিকাঘাতে গৃহবধূ খুন, স্বামী আটক

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এলাকায় ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। ১৮ জানুয়ারি, রোববার সকালে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১৪ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত সালমা আক্তার ওই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার সকালে জসিম উদ্দিন তার স্ত্রী সালমা আক্তারকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত