শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ছাত্র আন্দোলনের সেই নেতা মাহদীর জামিন

ডেস্ক রিপোর্ট

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

৪ জানুয়ারি, রোববার সকাল ৮টায় পুলিশ পাহারায় তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। সকাল ৯টার দিকে তোলা হয় আদালতে। হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তবে তাকে কোন মামলায় আদালতে হাজির করা হয়েছে, সে বিষয়ে তিনি জানাতে পারেননি।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহদী হাসানকে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াতে এবং হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিলে জেলা পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং শনিবার (৩ জানুয়ারি) রাতে তাকে আটক করে।

এ বিষয়ে জানতে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও কেউ রিসিভ করেননি।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত