শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর, শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী। কেন্দ্রীয় পর্ষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম ও দিদারুল আলমের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মো. ইউসুফসহ কেন্দ্রীয় পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় পূর্বনির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী ত্রৈমাসিক প্রতিবেদন পাঠ করা হয় এবং বিগত সভার সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এছাড়া আসন্ন ১০ মাঘ উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারীয়া ত্বরীকার প্রবর্তক শাহসুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর ১২০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

ওরশ সফল করতে ব্যাপক প্রচারণা, আশেক ভক্ত জেয়ারতকারীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতামত প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক সেলের দায়িত্বশীলরা তাদের কার্যক্রম, সুবিধা-অসুবিধা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

মিলাদ ও কিয়াম শেষে দেশ-জাতি, উম্মাহ ও বিশ্বমানবতার শান্তি কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাওলানা হাবিবুল হোসাইন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত