ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি খালে থেকে অবৈধভাবে তুলা বালু মহলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় প্রশাসন ৩৫০০ ঘনফুট বালু জব্দ করেন।

২৬ অক্টোরব, বিকালে হারুয়ালছড়ি ইউনিয়নের বি বি ব্রিকস ফিল্ড সংলগ্ন হারুয়ালছড়ি খালে পাশে এসব বালু জব্দ করা হয়। পুরো অভিযানে নেতৃত্ব দেন উপজেলার এসিল্যান্ড ( ভূমি) নজরুল ইসলাম।
তিনি বলেন,হারুয়ালছড়ি ইউনিয়নের বি বি ব্রিকস ফিল্ড সংলগ্ন হারুয়ালছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনে খবর পায়। পরে সেখানে অভিযান অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় ৩৬৫০০ (ছত্রিশ হাজার পাঁচশত) ঘনফুট বালু জব্দ করা হয়। এসব বালু নিলামে বিক্রি করা হবে।




